Breaking News

header ads

সুবর্ণচরে করোনা ভাইরাস উপস্বর্গ নিয়ে গৃহবধূর মৃত্যু

ইউনুছ শিকদার (সুবর্ণচর)নোয়াখালী: নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে জ্বর ও গলা ব্যথা নিয়ে রেশমা আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  লকডাউন করা হয়েছে তার বাড়ি।  নমুনা সংগ্রহ করা হয়েছে মৃত গৃহবধূর স্বামী ও দুই ছেলের শরীর থেকে।

সোমবার দুপুর দেড়টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের আব্দুল হকের বাড়িতে ওই গৃহবধূর মৃত্যু হয়।  মৃত রেশমা আক্তার ওই বাড়ির আব্দুল হকের স্ত্রী।  তিনি দুই ছেলের জননী।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়লা সুলতানা ঝুমা বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ১০ দিন ধরে জ্বরে ভুগছিলেন গৃহবধূ রেশমা আক্তার।  জ্বরের সাথে তার গলা ব্যথাও ছিল।  কিন্তু তার পরিবার ভালো কোন চিকিৎসার ব্যবস্থা না করে তাকে বাড়িতে রেখেছিল। দুপুরে রেশমার মৃত্যু হয়। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে মৃত গৃহবধূর নমুনা সংগ্রহ করা হয়।  একই সাথে তার সংস্পর্শে আসা তার স্বামী আব্দুল হক, ছেলে সবুজ ও সোহেলের নমুনা সংগ্রহ করা হয়েছে।  মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড অ্যানফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হবে। করোনা রোগী দাফন কমিটির কর্মীদের দিয়ে তাকে দাফন করা হয়েছে।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল হাসান ইভেন জানান, মৃত নারীর বাড়িটি লকডাউন ঘোষণা করে বাড়ির সামনে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।  নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকবে।

Post a Comment

0 Comments