Breaking News

header ads

হটলাইনে ফোন পেয়ে গভীর রাতে ত্রাণ নিয়ে এমপি'র প্রতিনিধি- বায়েজীদ ভুইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি: ঘুটঘুটে অন্ধকার রাত।  চারপাশের সমস্ত নিস্তব্ধতা ভেদ করে গভীর রাতে গাড়িতে করে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে চলছেন অসহায় মানুষের বাড়িতে বাড়িতে।  এটা ইসলামের খলিফা উমরের ইতিহাস বলছি না।  লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম শাহজাহান কামাল নির্দেশে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পোঁছে দিছেন এমপি'র প্রতিনিধি বায়েজীদ ভূঁইয়া। 

বিশ্বজুড়ে মহামারী সৃষ্টি করা ভয়ঙ্কর করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশের মত লক্ষ্মীপুরে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি নির্দেশনা মেনে কর্মজীবি মানুষেরা ঘরে থাকার কারনে অর্থ উপার্জন না থাকায় খাদ্য সংকট দেখা দিয়েছে।  আর এমন কর্মহীন মানুষদের খাদ্য সংকট দূর করতেই এই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন ।

গত রবিবার ৩ মে রাতে হটলাইনে ফোন পেয়ে কিছু মধ্যবিত্তের অসহায় পরিবারে মাঝে অসুস্থ্য শরীর নিয়েই ছুটে চলেন এমপি’র খাদ্য সহায়তা পৌঁছে দিতে।  লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেন খাদ্য সহায়তা।

জীবনের ঝুঁকি নিয়ে পবিত্র রমজান মাসে ইতোমধ্যেই উপজেলার ১২ টি ইউনিয়নে ও পৌর শহরে প্রায় ১৭ হাজার ৫০০ শত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। 

ব্যাপারে এমপি'র বায়েজীদ ভূঁইয়া বলেন শারীরিক ভাবে একটি অসুস্থ তবু্ও হটলাইনে ফোন পেয়ে বাড়িতে বাড়িতে রাতের আঁধারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেছি ।

Post a Comment

0 Comments