Breaking News

header ads

নোয়াখালী সেটেলমেন্ট রেকর্ডরুমের ৫ দালালকে কারাদন্ড।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী শহরের জোনাল সেটেলমেন্ট রেকর্ডরুমে জেলা প্রশাসন ও দুদকের যৌথ অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেল ৩:৩০ থেকে ৫:০০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান ও দুদকের নোয়াখালীর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহম্মেদ এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর এলাকার মো. আব্দুর রহীম, মনির হোসেন, সাইফুল ইসলাম, বাবুল মিয়া ও নুরুল ইসলাম। এ সময় নুর হোসেন নামে একজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

দুদকের নোয়াখালীর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. সুবেল আহম্মেদ জানান, সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

Post a Comment

0 Comments