Breaking News

header ads

অস্ত্রসহ ডাকাতকে আটক করলো চর জব্বার থানা পুলিশ।

ইউনুছ শিকদার: হাতিয়ার ভূমিহীন বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত আটক করল চরজব্বার থানা পুলিশ। 

মঙ্গলবার (০৩ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার সময় অস্ত্র ও গোলাবারুুদসহ কুখ্যাত ডাকাত রিয়াজকে  আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ সাহেদ উদ্দিনের নির্দেশে এস আই সালাহ উদ্দিনের নেতৃত্বে চৌকস সঙ্গীয় ফোর্স সহ কমিউনিটি পুলিশ ও স্থানীয় জনতা কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে ২ টি এলজি, ৫ টি কার্তুজ, ৫ টি বুলেট, ১ টি চেনি, ১ টি চাপাতি, ১টি বড় স্ক্রু ড্রাইবার, ১ টি গুলি রাখার বেইল্টযুক্ত প্রসেস, ১টি ভাঙ্গা মোবাইল, ২ টি গামছা,২ টি মুখ বাঁধার ওড়না সহ খাসেরহাট সৈকত কলেজের দক্ষিণ পূর্ব পার্শ্বে করিম মাষ্টারের বাড়ির সামনে রাস্তার উপর হতে ডাকাত দলের সদস্য রিয়াজ উদ্দিনকে আটক করা হয়। 

জানা যায়, রিয়াজ ডাকাত নোয়াখালীর হাতিয়া মিয়াজী গ্রামের মৃত আজিজুল হক ও জয়নাব বানুর ছেলে।

Post a Comment

0 Comments