Breaking News

header ads

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন।

লক্ষ্মীপুর প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এমন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে ৪৮তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা সমবায় দপ্তর লক্ষ্মীপুরের উদ্যোগে শনিবার (২ নভেম্বর) সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পংকজ কুমার দে, জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার দাস।

অনুষ্ঠানে আও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, জেলা তথ্য অফিসার মো. সিরাজুল হক মল্লিক, সদর থানা তন্তবায় সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ’সহ জেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা। 

এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিরা।

Post a Comment

0 Comments