Breaking News

header ads

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে চাঁই : নতুন ঘর নির্মাণের আশ্বাস এমপির প্রতিনিধির

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৯ নং ওয়ার্ডে অগ্নিকান্ডে কালু রাজ বাড়ির বৃদ্ধা কালি বেগমের বসতঘর পুড়ে চাঁই হয়ে গেছে। শনিবার সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। 

এ দিকে খবর পেয়ে লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল এর প্রতিনিধি ও রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক কাজী জামশেদ কবীর বাক্কি বিল্লাহ ঘটনাস্থলে যান। এসময় তিনি ক্ষতিগ্রস্থ ওই মহিলাকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। 

সাংসদের প্রতিনিধি বলেন, ঘর নির্মাণ করতে যত খরচ তিনি তা নিজে বহন করবেন। ভবিষ্যতে সাংসদের সাথে পরামর্শ করে কালি বেগমের জন্য আরো একটি উন্নত ঘর নির্মাণ করে দেয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সাংসদ পাপুলের প্রতিনিধির এমন উদারতায় এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

Post a Comment

0 Comments