Breaking News

header ads

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্নার উদ্বোধন ও করোনা সচেতনতা র‌্যালী।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিব কর্নারের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মুজিব কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাকসুদাহ সুলতানা সুরভী, ডা. মো. জোবায়ের হোসেন, ডা. রওশন জাহান লাকী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র আবদুল কাদের মির্জাকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে করোনা ভাইরাসসহ বিভিন্ন সংক্রমিত ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির সাথে সাথে বিভিন্নস্থানে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments