Breaking News

header ads

সাংবাদিক আরিফকে নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ কুড়িগ্রামের  বাংলাট্রিবিউনের সাংবাদিক আরিফুর রহমানকে  মোবাইল কোর্টের নামে র্নিযাতন ও  সাজা দেওয়ার প্রতিবাদে ও কুড়িগ্রামের জেলা প্রশাসক পারভিন সুলতানাকে শাস্তির দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব আজ  বেলা ১১ টায় মানববন্ধন করছেন সাংবাদিকরা।

লক্ষ্মীপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে জেলার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে ক্ষমতার অপব্যাবহার করে  ভ্রাম্যামান আদালতের অপব্যাবহার করে সাংবাদিক আরিফকে সাজা দেওয়ার  জেলা প্রশাসক পারভিন সুলতানাকে গ্রেপ্তারের দাবি জানায়। 

সাংবাদিকরা দাবি করেন ঘটনাস্থলে যেহেতু কোনো সিজার লিস্ট করা হয়নি এবং ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়নি। কুড়িগ্রাম জেলা প্রশাসন র্কাযালয় থেকে মাদক দ্রব্য দিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। তার মাদক রাখার দায়ে কুড়িগ্রামের ডিসি ও র্কাযালয়ে কারা মাদক ব্যাবসা করে তার তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে বক্তারা  মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাংবাদিক আব্বাছ হোসেন, সাইফুল ইসলাম স্বপন, মো. আলী হোসেন, সাজ্জাদুর রহমান, রফিকুল ইসলাম, মো. ফারুক হোসেন, হাবিবুর রহমান সবুজ, নাজিম উদ্দিন রানা প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments