Breaking News

header ads

জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার দাবিতে চাটখিলে মানববন্ধন।

চাটখিল প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় "জয় বাংলা"কে জাতীয় স্লোগান ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে চাটখিল "জয়বাংলা কমিউনিটি" নামে একটি সংগঠন।

আজ রবিবার (১২ জানুয়ারী) বিকেল ৩টায় চাটখিল উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন জয় বাংলা কমিউনিটির সভাপতি মোঃ সামছুল আলম, এম. মাসুদ আলম, নুরুল হুদা, আমির হোসেন, মিজানুর রহমা, নয়ন, স্বপন, ফারুক, কচি, পলাশ, আলমগীর প্রমুখ।

মানববন্ধন শেষে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা "জয় বাংলা" কে জাতীয় স্লোগান ঘোষণার দাবী জানান।

উল্লেখ্য, "জয় বাংলা"কে জাতীয় স্লোগান ঘোষণার দাবিতে ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর "জয় বাংলা কমিউিনটি" নামে একটি সংগঠন প্রতিষ্ঠান মাধ্যমে দীর্ঘ দিন ধরে এই আন্দোলন চালিয়ে আসছে সংগঠনটি।

Post a Comment

0 Comments