Breaking News

header ads

সোনাইমুড়িতে স্বর্ণের আংটির লোভ দেখিয়ে জিনের বাদশাকে আটক।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সোনাইমুড়ীতে মোবাইলে জিনের বাদশা পরিচয়ে টাকা আত্মসাৎ মামলায় এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে স্বর্ণের আংটি ও মোবাইল ফোনের লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হয়।

জানাযায়, আটক মোঃ সাইফুল ইসলাম ওরফে সোহেল ওরফে ভুলু (৪০) মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মীরুপাড়ার নুরুল হকের ছেলে। 

শুক্রবার রাতে কথিত জিনের বাদশা সাইফুল ইসলামকে সোনাইমুড়ী মসজিদের সামনে থেকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে নিয়ে চাটখিল থানায় হস্তান্তর করা হয়।

জিনের বাদশার প্রতারণার শিকার চাটখিলের নুরুন নাহার জানান, ২০১০ সাল থেকে জিনের বাদশা পরিচয়ে তার সঙ্গে প্রতারণা করছিলেন সাইফুল ইসলাম। তিনি কয়েক দফায় নুরুন নাহারের কাছ থেকে এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সোহেল ও ভুলু নাম ব্যবহার করে তিন লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী।

সুধারাম থানার ওসি নবীর হোসেন জানান, ১০ জানুয়ারি স্বর্ণের আংটি ও একটি মোবাইল দেয়ার প্রলোভন দেখিয়ে সোনাইমুড়ীতে ডেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, শনিবার সকালে সুধারাম থানায় হস্তান্তর করেছে চাটখিল থানার পুলিশ। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments