Breaking News

header ads

রামগতিতে প্রায় ৭মণ জাটকা আটক, এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরন।

ইউনুছ শিকদার: রামগতিতে প্রায় ৭ মণ জাটকা আটক করেছেন বড়খেরী নৌ পুলিশ। অতপর আটককৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরন করে দেয়া হয়েছে।

সোমবার (২০জানুয়ারি) আনুমানিক ভোর ৫টার দিকে টাংকীর খালের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলমের নির্দেশে এ এস আই আবদুল হালিম ও এ এস আই আবদুল মালেকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা ১টি খোসা নৌকায় জাটকা রেখে পালিয়ে যায়।

পুলিশ জাটকাসহ মাছ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।পরে মৎস্য কর্মকর্তা,নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ,সাংবাদিকদের সামনে স্থানীয় কয়েকটি এতিমখানা ও গরীবদের মাঝে জাটকাগুলো বিতরন করা হয়।নৌকাটি মৎস্য কর্মকর্তার আদেশে পুলিশের জিম্মায় রয়েছে।

Post a Comment

0 Comments