Breaking News

header ads

নোয়াখালীতে মাদক সেবনকালে জেলা পরিষদ সদস্যসহ আটক-৪।

গাংচিল অনলাইন.কম: নোয়াখালী পৌরসভার সোনাপুরে মাদক সেবনকালে জেলা পরিষদ সদস্য মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামালসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে জেলা পরিষদের ডাক বাংলো থেকে তাদের আটক করা হয়। 

আটক মো.কামাল উদ্দিন ওরফে সিএনজি কামাল (৪৫) নোয়াখালী পৌরসভার ৯ং ওয়ার্ডের পশ্চিম বদরীপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান সিকদার বলেন, মাদক সেবনকালে কামালসহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments