লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলায় ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. আব্দুল্যাহ পাটওয়ারী (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন।
মরহুমের ছেলে আব্দুল আজিজ সেন্টু জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাদ যোহর পূর্ব গংঙ্গাপুর সরকারী প্রথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
সাবেক চেয়ারম্যান এম এ আব্দুল্লাহ পাটওয়ারী ইন্তেকালে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন ২নং হামছাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যার মীর শাহআলম, জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ’ রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ।


0 Comments