Breaking News

header ads

নোয়াখালী মাইজদীতে ১৯ দিনব্যাপি বিজয় মেলা শুরু।

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালী জেলা সদর মাইজদী কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯ দিনব্যাপি বিজয় মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার বিকালে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন। 

বিজয় মেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, মেলা কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাচ্চু ও শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমূখ। 

আগামী ২ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রায় ২০০ স্টল স্থান পেয়েছে।

Post a Comment

0 Comments