Breaking News

header ads

বাংলাদেশ-ভারতের দ্বিতীয় T20 ম্যাচ সাইক্লোনের শঙ্কায়!

গাংচিল অনলাইন.কম: বাংলাদেশ-ভারতের মধ্যকার অনুষ্ঠিতব্য দ্বিতীয় T20 ম্যাচ 'রাজকোটে' অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু এই ম্যাচের আগে চোখ রাঙাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় 'মাহা'।

দিল্লিতে বিপজ্জনক মাত্রার বায়ু দূষণের হুমকি পেরিয়ে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি। তাতে জিতেও গেছে মাহমুদউল্লাহ-মুশফিকরা। 

ভারতের আবহাওয়া অফিস বলছে, সাইক্লোন মাহা আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে গুজরাট উপকূলে আঘাত হানতে পারে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকবে ভারী বৃষ্টি। 

আবহাওয়ার এই পূর্বাভাস সত্যি হলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার আশঙ্কা প্রবল।

সোমবার সকালে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল মধ্য আরব সাগরে, গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটারের কিছু বেশি দূরে।

গত পাঁচ দিন ধরে কেরালা উপকূল ধরে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে মাহা। সোমবার রাতে প্রায় ১২০ ডিগ্রি বাঁক নিয়ে এই ঝড়ের গুজরাটের দিকে যাওয়ার কথা।

ভারতের আবহাওয়া অফিস বলছে, আরব সাগরে থাকতে থাকতেই মঙ্গলবার মাহার শক্তি কিছুটা কমে আসতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় থেকে তা নেমে আসতে পারে প্রবল ঘূর্ণিঝড়ের স্তরে। তবে বৃষ্টির পূর্বাভাস থাকছেই। 

বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু রাজকোট গুজরাট উপকূল থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোববার ৭ উইকেটে জেতা বাংলাদেশ দল সোমবার দুপুরে রাজকোটে পৌঁছেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহর দল মাঠে নামার সুযোগ পাবে কি না- তা এখন নির্ভর করছে মাহার মতিগতির ওপর।

Post a Comment

0 Comments