Breaking News

header ads

সুবর্ণচরের চরক্লার্কে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

ইউনুছ শিকদার (সুবর্ণচর) প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজারের পূর্বে নোয়াপাড়া সংলগ্ন রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে চরজব্বার থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ০৪ ওয়ার্ড কেরামতপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নোয়াপাড়া সংলগ্ন কেরামতপুর গ্রামের ওই রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে চরজব্বার থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি সনাক্ত করার চেষ্টা চলছে । লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Post a Comment

0 Comments