Breaking News

header ads

সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে অসহায়দের মাঝে চাউল বিতরন

ইউনুছ শিকদারঃ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ০৮ নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরীহ ও অসহায়দের মাঝে চাউল বিতরন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তারুণ্যের অহংকার মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সচিব মোঃ গোলাম কিবরিয়া, ০৭ নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল আমিন ও ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা নুর মাওলা সবুজসহ প্রমুখ ব্যক্তিবর্গ। 

একান্ত আলাপকালে চেয়ারম্যান প্রতিবেদককে বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে ঈদের পূর্ব মূহুর্তে প্রায় ২০০০ নিরীহ লোকজনের মাঝে বিজি এফ এর চাউল বিতরন করেছি তবে আরো বেশি দরিদ্র জনগোষ্ঠীকে চাউল দিতে পারলে প্রশান্তি পেতাম।

মোহাম্মদপুর ইউনিয়নটি সুবর্ণচরের দক্ষিণপ্রান্তে অবস্থিত হওয়ায় এখানে বহু নদীভাঙ্গা, বাস্তুহারা পরিবার বসবাস করছে। প্রায় আট শতাধিক লোকজনকে বয়স্ক ভাতা , বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্ব ভাতা প্রদান করা হয়।

Post a Comment

0 Comments