Breaking News

header ads

চাটখিলে ক্যান্সার যন্ত্রনা সইতে না পেরে আত্নহত্যা!

গাংচিল অনলাইন.কম: হাড় ক্যান্সারে আক্রান্ত চাটখিলে রুনু আক্তার (৪৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। 

জানা যায় রোগ যন্ত্রনা থেকে চির মুক্তির জন্যে শনিবার ভোর রাতে নিজেদের ঘরের পাশের সুপারি গাছে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন এই গৃহবধু। ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার খিলপাড়া গ্রামের মৌলবী সাহেবদের পুরনো বাড়িতে।

স্থানীয়দের সাথে কথা বলে এমনই আভাস হওয়া গেছে।

খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রিয়তোষ এই ঘটনায় স্থানীয়দের সাথে একমত পোষন করে বলেন, আমরাও এমনই তখ্য পেয়েছি। 

তিনি জানান, রুনুর স্বামী বুট্টি মিয়া চট্টগ্রাম থাকে, তিনি ফিরে যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Post a Comment

0 Comments