Breaking News

header ads

চাটখিলে পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার-১

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোর্ট ইউনিয়ন থেকে ১১মামলার আসামী ও মাদক কারবারি মাসুদ আলম প্রকাশ পোড়া মাসুদ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবা উদ্ধার করে।

আজ (১জুন) শনিবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শুক্রবার গভীর রাতে নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ আলম ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ইয়াবা বিক্রিকালে সন্ত্রাসী ও মাদক কারবারি পোড়া মাসুদকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একশ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো দু’টি মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments