Breaking News

header ads

বাসযোগ্য নগর গড়তে কাজ করবো - মেয়র পদপ্রার্থী মাসুম ভূঁইয়া


লক্ষ্মীপুর প্রতিনিধি: নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে-নতুন দিনের স্বপ্ন নিয়ে বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন লক্ষ্মীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। শুক্রবার ৬ অক্টোবর সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ডের হ্যাপি হল প্রাঙ্গনে এ মতবিনিময় সভা করেন তিনি।

এসময় তিনি বলেন, আমি আশাবাদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদে মনোনয়ন দেবে। আমি পৌরবাসীকে নিয়ে সম্মিলিতভাবে লক্ষ্মীপুর পৌরসভার পরিবর্তনে ভূমিকা রাখবো। একটি নিরাপদ ও বাসযোগ্য নগর গড়তে কাজ করে যাবো।


এছাড়াও তিনি বলেন, দল যদি আমাকে মনোনয়ন না দেয় তাহলে আমি বিদ্রোহী হিসেবে নির্বাচন করবো না। দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আমজাদ হোসেন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নিশান ভূঁইয়া, জেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইউসূফ পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, পৌর যুবলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

Post a Comment

0 Comments