Breaking News

header ads

হাতিয়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুই কিশোর আরোহীর মৃত্যু


ইউনুছ শিকদারঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা-নিঝুম দ্বীপ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কামাল উদ্দিনের ছেলে মো. নাহিদ (১৮) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে রাজীব উদ্দিন (১৮)।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে গেলে মোটরসাইকেল আরোহী এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক কিশোরকে গুরুতর অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments