Breaking News

header ads

কাতারে আলহাজ্ব মোঃ শাহজাহানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল


আবুল কালাম ফয়সাল, কাতার প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ আসনের ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহানের সুস্থতা কামনা করে কাতারের রাজধানী দোহার এশিয়া টাইনের ইভিনিং স্পাইসি রেস্টুরেন্টে দোয়া মাহফিলের আয়োজন করে "নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম-কাতার "।

কাতার বিএনপি'র যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশুর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সভাপতি জনাব আবু ছায়েদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক সাজু।

এসময় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ছাএদলের সভাপতি আজগর উদ্দিন দুখু।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সহ-সভাপতি ইসমাইল মুনসর, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল,যু গ্ম সম্পাদক বাবুল গাজি, সহ-সাধারণ সম্পাদক আইনুল করিম বাবু, সহ-সাগঠনিক সম্পাদক বাবু খান, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম কাতার এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মামুন, সহ-সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি কাউচার আলম ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, মোঃজাহাঙ্গীর আলম, মোঃসাহাব উদ্দিন, মোঃসিরাজুল ইসলাম শাওন, মোঃপারভেজ, মোঃ মনজুর, মোঃরিপাত, মোঃসবুজ, মোঃশামসুল আলম, মোঃ মামুন, রিজুম বাবলু, আব্দুল কাদের তারেক সহ নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরাম এবং কাতার বিএনপির বিভিন্ন শাখার নেতাকর্মীরা। 

শেষে দোয়া মুনাজাত পরিচালনা করেন সোহাগ জোয়েদ্দার।

Post a Comment

0 Comments