Breaking News

header ads

রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ জন

গণধর্ষন

এস কে সালেহ উদ্দিন (রামগতি)লক্ষীপুরঃ রামগতিতে ৩৫ বছর বয়সী এক বিধবাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন, রামগতি উপজেলার চর কলাকোপা এলাকার বাসিন্দা আবু কালামের ছেলে সোহেল (২৬) ও একই এলাকার বাসিন্দা সৈয়দ আহম্মেদের ছেলে মো. জামাল (২৮)।


এর আগে সোমবার সকালে ধর্ষণের অভিযোগে ধর্ষিতা নিজে এসে রামগতি থানায় ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপাস্থ কোডেক কলোনীতে রবিবার গভীর রাতে নিজ ঘরে অভিযুক্ত ওই ৫ জন তাকে সংঘবদ্ধ ভাবে গণধর্ষণ করে। গণধর্ষণ শেষে তাকে মুখে কসটেপ ও হাত বেঁধে বাড়ির আঙিনায় রেখে যায়। পরে, ভোরে বিষয়টি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয় ও নোয়াখালী সদর হাসপাতালে তাকে পাঠানো হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে অভিযুক্ত দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।

Post a Comment

0 Comments