Breaking News

header ads

লক্ষ্মীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, আটক-১

শিশু ধর্ষণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। 

সোমবার ১২ অক্টোবর দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়েনের পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় স্থানীয় বখাটে বাতেন ওই শিশুকে পাশে একটি বাগানে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ করেন পরিবার।

আটককৃত বাতেন হোসেন একই বাড়ীর মৃত আবদুল হাই ছেলে। ভিকটিমের মা জানান, বাতেন ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে পাশে ভর্তি বাগানে ডেকে নিয়ে ধর্ষন চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসতে দেখে ধর্ষনকারি বাতেন পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে আটক করা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments