Breaking News

header ads

শুভ জন্মদিন প্রিয় সাংবাদিক সুবর্ণবন্ধু কামাল উদ্দিন চৌধুরী


ইউনুছ শিকদার নোয়াখালী জেলা প্রতিনিধিঃ সুবর্ণচর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সেক্রেটারি সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরীর আজ শুভ জন্মদিন। সহকর্মী ও বন্ধুবান্ধবদের শুভেচ্ছায় তিনি আজ সিক্ত।

মঙ্গলবার (২০শে অক্টোবর) এক ঘরোয়া পরিবেশে সুবর্ণচর উপজেলার ভুঁইয়ার হাটে নিজ অফিসে সহকর্মী ও বন্ধু মহলসহ জন্মদিনটি পালন করেন।বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিচিতজনরা উনার ব্যক্তিগত ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত(১৯৯৬ ইং) প্রথম সাংবাদিক, লোকসংবাদ পত্রিকা থেকে শুরু করে দৈনিক জাতীয় নিশান,দৈনিক আজকালের খবর, দৈনিক ইনকিলাব পত্রিকায় দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে "এশিয়ান টিভির" সুবর্ণচর প্রতিনিধি ও দৈনিক "বর্তমান কথা" পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সহিত কাজ করছেন তিনি।

সুবর্ণচর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক খলিল বলেন,সাংবাদিকতার সূচনা লগ্ন থেকে যাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি যার লেখনীর মাধ্যমে উঠে এসেছিল গ্রামের অসহায় নিপীড়িত নির্যাতিত অবহেলিত প্রান্তিক মানুষের দুর্দশার কথা। গ্রামীণ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা তার লেখনীর মাধ্যমে ফুটে উঠে।তার অনুপ্রেরণা উৎসাহ-উদ্দীপনায় নিজেকে সাংবাদিকতার মত মহৎ পেশায় সোপে দিয়েছি আমি। প্রচার বিমূখ এ প্রিয় মানুষটির জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ।

সুবর্ণচর উপজেলার চর মজিদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি ১৯৭৯ সনের এই দিনে জন্ম গ্রহণ করেন।তার পিতা দক্ষিণাঞ্চলের বিশিষ্ট ব্যাবসায়ী মো:সফি উল্লাহ এবং মাতা শামসুন্নাহার।

Post a Comment

0 Comments