Breaking News

header ads

লক্ষ্মীপুরে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে কেক কেটে শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাত ১২ টা ১ মিনিটে জেলা শ্রমিক লীগের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়। এ উপলক্ষে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা শ্রমিকলীগের আহবায়ক মামুনুর রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।


জেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট রাসেল মাহমুদ মান্না, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সৈয়দ সাইফুল হাসান পলাশ, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা নির্মাণ শ্রমিকলীগের আহবায়ক জসিম উদ্দিন ও জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন ইফতিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা সবসময় দেশের আপামর জনতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাঁর নির্দেশনায় কর্মঠ মানুষের অধিকার আদায়ে সর্বদা শ্রমিক লীগ কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার সর্বদা শ্রমিকদের অধিকার আদায়ে স্বোচ্চার।

Post a Comment

0 Comments