Breaking News

header ads

অবশেষে নোয়াখালী থেকে নিখোঁজ হওয়া গৃহবধূকে নরসিংদী থেকে উদ্ধার


গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর সোনাপুর বাস কাউন্টার থেকে নিখোঁজ হওয়া সেই গৃহবধূ কে নরসিংদী চেক পোষ্টে থেকে নারী পাচারকারী সদস্য সহ আটক করেছে পুলিশ।

 সেই সাথে অসুস্থ গৃহবধূ কে বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, তিনি দীর্ঘদিন লিভার সিরসিস রোগে ভুগছিলেন ওই গৃহবধূ। তাই গত কয়েক মাস সে ঠিকমত খেতে পারে না, শুধু বমি করে। এর জন্য ডাক্তার দেখাতে চট্টগ্রাম যাওয়ার পথে সে প্রচুর বমি করে ভীষণ অসুস্থ হয়ে যায়।

সোনাপুর বাস স্টান্ড আসলে তার সাথে থাকা তার বাবা তাকে বাধঁন কাউন্টারে বসিয়ে রেখে ঔষধ আনতে যাওয়ার সময় তার বাবা কাউন্টারে বসে থাকা বোরকা পরা এক মহিলা যাত্রীকে একটু তাকে দেখতে বলেন।

একটু পরে ঐ বোরকা পরা মহিলা তাকে একটি পেপার পড়তে দেয়, পেপার হাতে নিয়ে পড়তে না পড়তেই মেয়েটি অজ্ঞান হয়ে যায়।

কৌশলে ঐ মহিলা তার সহযোগীদের সহযোগিতায় মেয়েটিকে একটি রিকশা করে নিয়ে যায়। ( যা সিসি ক্যামেরা ধরা পড়ে)।

অবশেষে পুলিশের সহযোগিতায় মেয়েটিকে নরসিংদী চেকপোস্ট থেকে উদ্ধার করা হয়।

Post a Comment

0 Comments