লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা ১১নং হাজিরপাড়া ইউনিয়নের চরছামিতা গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় ব্যাংক কর্মকর্তা পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো চলাচলে বিড়ম্বনায় পড়েছে।
সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি মাটির রাস্তা। নতুন টিনশেড দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। তার কিছু দূর পর আড়াআড়িভাবে টিন দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, পুরো রাস্তাটির দৈর্ঘ্য ছিল ৯০ ফুট ও প্রস্থ ৫ ফুট। ৩০ বছর ধরে ওই সব পরিবার রাস্তাটি দিয়ে চলাচল করত। বিকল্প কোনো রাস্তা না থাকায় পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকালে ব্যাংক কর্মকর্তা বেল্লাল রহিমের স্ত্রী ঝর্ণা বেগম বাদি হয়ে সিনিয়র চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের আদালতে সি আর মামলা দায়ের করেন। যার রেজিষ্ট্রেশন নং ২৭৯/২০ইং বিদিনীর আইনজীবী এডভোকেট মোরশেদ আলম মামলার বিষয়েটি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলেই নিয়ে জেলা ডিবি পুলিশকে তদন্ত করে ৩০কার্য দিবসে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন।
আদালতের অভিযোগ সুত্রে জানা গেছে বাদীনির স্বামী বেল্লাল রহিম অগ্রণীব্যাংকে চাকরি করেন। সে কারণে সবাই এখানে জমি কিনে বসবাস করছেন। সবাই শান্তিপ্রিয় মানুষ। যে ব্যক্তি রাস্তাটি বন্ধ করেছেন, তিনি একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। ২০ থেকে ৩০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে পরিবারগুলো চলাচল করছে। হঠাৎ করে প্রবাসী শিবলুর নির্দশে, ভুলু, ফরাদ, মুরাদ তাঁর জমি দাবি করে রাস্তাটি দখল করে নেন। রাস্তার মধ্যে দোকান ও টিনের বেড়া দিয়েছেন।
এদিকে ফরাদ ও মুরাদের সাথে এবিষয়টি জানতে চাইলে তারা বলেন, আমাদের জমি আমরা বেড়া দেয়েছি এখানে কার কি?


0 Comments