Breaking News

header ads

লক্ষ্মীপুরে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতন, ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানি ঘটনায় এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ধর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে লক্ষ্মীপুর জেলার কয়েকটি সামাজিক সংগঠনের সেচ্ছাসেবীরা। 

এ সময় তারা লক্ষ্মীপুর হিরামনি ধর্ষন ও হত্যা মামলা, ভবানীগঞ্জ বৈশাখী ধর্ষন, রামগতিতে বিধবাকে গন-ধর্ষন, সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণসহ ঘটে যাওয়া প্রত্যেকটি ধর্ষণের বিচার দাবি করেন।

বুধবার সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারের লক্ষ্মীপুর রামগতি মহাসড়কে ছোট ছোট ফেস্টুন ও প্লে-কার্ড নিয়ে দেশে মহামারিতে রূপ নেওয়া ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেন ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সেচ্চাসেবীগন।

তারা বলেন, স্বাধীন দেশের এই মানচিত্রে আমাদের মা-বোন আজ নিরাপদ নেই। প্রতিদিনই কোথাও না কোথাও নির্যাতন, ধর্ষণ কিংবা শ্লীলতাহানির শিকার হচ্ছেন নরপশুদের হাতে। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় না উঠলে ওই ধর্ষকরা আড়ালেই থেকে যান ক্ষমতার দাপটে। নির্যাতিত অনেক মা-বোনও প্রশাসনের কাছে বিচার চেয়েও পান না। যেমনটি ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূর ক্ষেত্রেও। আমরা এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ দেশের প্রত্যেকটি ধর্ষণ ও নির্যাতনের বিচার চাই। 

মানববন্ধনে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর ফ্রেন্ডস সার্কেল এল.এফ.সি প্রতিষ্ঠাতা শাহিন আলম, চলন্তিকা ক্লাব, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিবার, ভবানীগঞ্জ ব্লাড ডোনেট ক্লাব, ভবানীগঞ্জ উত্তরন সংস্থা।

Post a Comment

0 Comments