Breaking News

header ads

সুবর্ণচরে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ উদ্ধার


ইউনুছ শিকদার(সুবর্ণচর)নোয়াখালীঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে তানহা নামের নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ( ৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চরক্লার্ক ইউপির কেরামতপুর গ্রামের সিদ্দিক মার্কেট এলাকার চৌধুরী বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শিশু তানহা উপজেলার চরক্লার্ক ইউপির কেরামতপুর গ্রামের বেলালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর থেকে শিশুটিকে বাড়ীর কোথাও দেখতে না পেয়ে চারদিকে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। এর একপর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে তাদের বাড়ীর পুকুরের মধ্যে জাল মেরে শিশুটিকে উদ্ধার করে ওই বাড়ীর লোকজন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সাহেদ উদ্দিন জানান,এ বিষয়ে কেউ পুলিশকে অবগত করেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।

Post a Comment

0 Comments