Breaking News

header ads

চাটখিলের পিকনিকের বাস কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০


ইউনুছ শিকদারঃ নোয়াখালীর চাটখিলের শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক ৪০জন শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে যাওয়ার পথে পিকনিকের বাস দুর্ঘটনায় ২ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো অন্তত আহত হয়েছে ২০জন।

রোববার (১১ অক্টোবর) সকালে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত সকলেই নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,সকালে বাসটি চট্রগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথি মধ্যে কক্সবাজারের ঈদগাঁও এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

Post a Comment

0 Comments