Breaking News

header ads

সেচ্চাসেবী সংগঠন লাইফ এইড বাংলাদেশের পঞ্চম বর্ষে পদার্পণ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ হাটি হাটি পা পা করে ২০১৬ সালের ২ রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র টিএসসি চত্বর থেকে যাত্রা শুরু করে লাইফ এইড বাংলাদেশ। 

লাইফ এইড বাংলাদেশ চার বর্ষ পার করে আজ পঞ্চম বর্ষে পদার্পণ করলো। লাইফ এইড একটি অরাজনৈতিক সামজিক সংগঠন, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে দ্রুতগতিতে সেখানে পিছিয়ে থাকার সুযোগ নেই আমাদের। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সবার সক্রিয় অংশগ্রহন। আর তারই ধারাবাহিকতায় শিক্ষা বিষয়ক নানা কার্যক্রম, সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন, গরীব অসহায় মানুষকে সাহায্য, সেচ্ছায় রক্তদান,বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ, শীতবস্ত্র বিতরন,কন্যা দায় গ্রস্থ পিতাকে আর্থিক সহায়তা, মহা দূর্যোগ করোনায় খাদ্য সামগ্রী বিতরন সহ নানা ধরনের সামাজিক কর্মকান্ডে লাইফ এইড এর সদস্যরা অগ্রনী ভূমিকা রেখে এসেছে এবং রাখছে। আমরা একত্রিত আপনাকে স্বাগতম এই মূলমন্ত্র নিয়ে লাইফ এইডের পথচলা শুরু।" 
"we are United
you are welcome"

লাইফ এইডের পরিচালনা পর্ষদের সদস্য ও ঢাকা জেলার সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত ভূইয়া বলেন, সারা বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের কমিটি করা হবে এবং এই সংগঠন ছড়িয়ে দিতে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। লক্ষ্মীপুর জেলা, ঢাকা জেলা, তেজগাঁও কলেজ লাইফ এইডের কমিটি এই মাসের মধ্যে দেওয়ার আশাবাদী আমরা।

এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কার্যক্রম আমরা হাতে নিয়েছি।

লাইফ এইড যাতে মানবসেবায় অবিরাম কাজ করতে পারে সেজন্য তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments