Breaking News

header ads

নোয়াখালীতে ৫১ স্বেচ্ছাসেবী সংগঠনকে চেক প্রদান

ইউনুছ শিকদারঃ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও জেলা সমাজসেবার সার্বিক তত্ত্বাবধানে ২০১৯-২০ অর্থবছরে নোয়াখালীতে ৫১টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে প্রায় ২৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ (১লা সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেকগুলো বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বেলাল হোসেন, রুহুল আমিন বাকের প্রমুখ।

Post a Comment

0 Comments