Breaking News

header ads

নোয়াখালীতে এনএসআই অভিযানে ২০ লক্ষ টাকার ভেজাল ওষুধ জব্দ ,শ্রীঘরে ১ জন


ইউনুছ শিকদার : জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে নোয়াখালী সদরে অবৈধ ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের আইযুবপুরে কিডনী রোগের ওষুধ কারাখানায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় ।  এ সময় আদালত পরিচালনা করেন, সুধারাম থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ২০ লক্ষ টাকার অবৈধ কিডনী রোগের ওষুধ জব্দ করা হয় এবং একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।  দন্ডাদেশ প্রাপ্ত, সালেহ উদ্দিন মাহমুদ (৬০) সদর উপজেলার রামকৃষপুর এলাকার মৃত জয়নাল আবদীন’র ছেলে।

Post a Comment

0 Comments