Breaking News

header ads

লক্ষ্মীপুরে আবর্তন সামজিক সংগঠনের উদ্যোগে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সংক্রামক এড়াতে ও ডেঙ্গু মোকবিলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের বিভিন্ন বাজারের পরিস্কার পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন কর হয়। 

মঙ্গলবার ১১ আগষ্ট আবর্তন সামাজিক সংগঠন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক ও গ্লাভস বিতরণ, দোকানদার দের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ এবং জনসচেতনতার জন্য মাইকিং করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আবর্তন সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা রায়পুরের কৃতি সন্তান সাঈদুল বাকীন ভুঁইয়া, আবর্তনের প্রধান পৃষ্ঠপোষক জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভুঁইয়া, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন ভূঁইয়া এবং আবর্তনের আহবায়ক, মাহমুদুর রহমান মুহিন সহ আবর্তনের সকল সদস্যবৃন্দ।

প্রধান উপদেষ্টা সাঈদুল বাকীন ভুঁইয়া বলেন নিজ এলাকা কেরোয়া ইউনিয়নে ডেঙ্গু মোকবিলায় বিভিন্ন বাজারে সামাজিক সচেতনতাসহ রাস্তা-ঘাট, ড্রেন পরিস্কার-পরিছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments