Breaking News

header ads

দক্ষিন হামছাদী অনলাইন ফোরামের উদ্যগে মুয়াজ্জিনদের ঈদ সমগ্রী উপহার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ২নং দক্ষিন হামছাদী ইউনিয়নের মসজিদের মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলেন দক্ষিন হামছাদী অনলাইন ফোরাম নামের একটি অনলাই ভিত্তিক সংগঠন।

গত কয়েক দিন যাবত ইউনিয়নের মুয়াজ্জিনের মাঝে এ উপহার পৌঁছে দিচ্ছে এই অনলাইন ভিত্তিক সংগঠনটি।  লোক লজ্জার ভয়ে যারা কারো কাছে সাহায্য চাইতে পারে না তারা হলেন সমাজের ইমাম-মুয়াজ্জিন।  তাই গেল কয়েকদিন ধরেই সমাজের সম্মানিত এই শ্রেণীর লোক জনের কাছে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে ঈদ সামগ্রী।  নীরবেই এই কাজটি করছেন অনলাইন ফোরামটি উপহারের মধ্যে রয়েছে সেমাই, চিনি, দুধ, নুডুস। 

দক্ষিণ হামছাদী অনলাইন ফোরামের চীপ এডমিন ফয়েজ আহমেদের নেতরিত্বে কর্মসূচীটি চালু হয় এতে আরো নেতরিত্বদেন এডিমন জাহিদ হাসান, শামীম আহম্মেদ, মডেরটর ফিরোজ মাহমুদ, মোহন হোসেন, ঈসমাঈল শুভ, রিয়াদ হোসেন সহ আরো অনেকে।

Post a Comment

0 Comments