Breaking News

header ads

নোয়াখালীতে বিয়ে করতে গিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার-২।

ইউনুুছ শিকদার: নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে বিয়ে করতে গিয়ে প্রতিপক্ষের গুলিতে মাহফুজুর রহমান (৩২) খুন হওয়ার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সম্রাট বাহিনীর প্রধান সম্রাটের ভাই চৌমুহনী পৌর হাজীপুর এলাকার আব্দুল ওহাব (৪৫), একই এলাকার সুমন (৩৩)। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে, গত মঙ্গলবার রাতে এ হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই বেলাল হোসেন হৃদয় বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। 

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকান্ডে জড়িত অপর আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। 

উল্লেখ্য, নিহত মাহফুজ গত মঙ্গলবার একই উপজেলার কুতুবপুরে বিয়ে করতে যায়।পরে বিয়ে শেষে ফেরার পথে বিকেলের দিকে হামলাকারীরা মাহফুজকে গুলি ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মাহফুজকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Post a Comment

0 Comments