Breaking News

header ads

নোয়াখালীতে বিআরটিসি বাস চাপায় কলেজ ছাত্র নিহত।


ইউনুছ শিকদার : নোয়াখালীর সেনবাগে বিআরটিসি বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। 

নিহত মো.নাঈম (১৮), উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের এয়ারপুর গ্রামের মো. মানিক’র ছেলে।

সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় দিকে বিআরটিসির একটি বাস লক্ষীপুর থেকে ফেনী যাওয়ার পথে ওই কলেজ ছাত্রকে উপজেলার সেনবাগ এয়ারপোর্ট এলাকার নতুন বাজার নামকস্থানে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ঘটনাস্থলেই ওই মোটর সাইকেল আরেহী কলেজ ছাত্রের মৃত্যু হয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মোটর সাইকেল আরেহী কলেজের ছাত্র ছিল। দুর্ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments