Breaking News

header ads

সুবর্ণচরে আগুনে লাফ দিয়ে গৃহবধূর আত্মহত্যা


ইউনুুছ শিকদার(সুুুুবর্ণচর)নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণরের সেতারা বেগম (৩৫), নামের এক গৃহবধূ জলন্ত আগুনের মধ্যে লাফ দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের সাখায়েত উল্যার স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, অনেক আগ থেকে মানসিক সমস্যায় ভূঁগছিলেন গৃহবধু সেতারা বেগম। এরআগেও দুই বার আত্মহত্যা করা চেষ্টা করেছিলেন সেতারা । বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ীর পাশে খড়ের আগুনের মধ্যে লাফ দেয় সেতারা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে সেতারাকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments