Breaking News

header ads

নোয়াখালীর হাতিয়া পৌর বিএনপির সভাপতি গ্রেফতার।

ইউনুছ শিকদার: নোয়াখালীর হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি আব্দুর রহিমকে গ্রেফতার করে হাতিয়া থানা পুলিশ। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলের দিকে পৌরসভার ওসখালী এলাকাস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহিম একটি মারামারির মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী ছিল ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments