Breaking News

header ads

নোয়াখালীতে অস্ত্রও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।


ইউনুছ শিকদার : নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আব্দুল শহীদ (৪০), কে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। আটককৃত, আব্দুল শহীদ সদর উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের মৃত মমিন উল্যার ছেলে।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, রোববার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া বাজার থেকে আটক করে। এ সময় পুলিশ তার কাছ থেকে ১টি এলএমজি ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার করে। তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও ১টি চাঁদাবাজির মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

Post a Comment

0 Comments