Breaking News

header ads

সুবর্ণচরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ইউনুছ শিকদার (সুবর্ণচর) নোয়াখালী: সুবর্ণচরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ফারজানা আক্তার ঝর্ণা (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করে।

রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে নিজের শয়নকক্ষের ঘরের আড়াঁর সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

পরে খবর পেয়ে, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সে উপজেলার ১নং চর জব্বর ইউনিয়নের ৩নং ওযার্ডের চর রসিদ গ্রামের, প্রবাসী মোহাম্মদ আজাদের মেয়ে এবং চর রসিদ আইডিয়াল মডেল স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

এ বিষয়ে সুবর্ণচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Post a Comment

0 Comments