Breaking News

header ads

রামগতিতে ধর্ষণ মামলায় ৩জন গ্রেপ্তার।

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ১৬ বছরের এক কিশোরীকে গনধর্ষণ মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে রামগতি থানা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌধুরী বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হল চর আফজল গ্রামের নুর নবীর ছেলে ইউছুফ, মোহাম্মদ আলীর ছেলে মিরাজ ও মৃত আব্দুল হালিমের ছেলে ওসমান। পরে সোমবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রামগতি থানা পুলিশ সূত্রে জানা গেছে, চরআফজল গ্রামে গত ২৩ জানুয়ারি রাতে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে একই এলাকার তিন বখাটে তাকে একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান এর নেতৃত্বে ওসি (তদন্ত) মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ওই তিন আসামিকে গ্রেপ্তার করে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে। পরে সোমবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

0 Comments