Breaking News

header ads

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান।

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বৃত্তির নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় সোনার বাংলা রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়। 

কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সফিকুর রিদোয়ান আরমান শাকিল। 

প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী ইনচার্জ শুভ কান্তি সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মেদ আবু আব্দুল্যাহ, প্রতিষ্ঠানের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বপন, সানরাইজ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ চৌধুরী। 

এসময় কেয়ার এডুকেশন স্কুল কলেজের ইংলিশ ভার্সনের সহকারী ইনচার্জ আফসানা লোপা, ডে-কেয়ারের সহকারী ইনচার্জ মো. নুরুল করিম, পরিবহন শাখার সহকারী ইনচার্জ মো. আবুল কাশেম’সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

উল্লেখ্য : কেয়ার এডুকেশন ষ্টীল ডেভোলপমেন্ট লি: এর অর্থায়নে কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজ ঢাকা ও লক্ষ্মীপুর শাখার উদ্যোগে গত ২৯ নভেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ২৬টি প্রতিষ্ঠানের ৬৮৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্য থেকে বৃত্তিপ্রাপ্ত ৯২জন শিক্ষার্থীর হাতে ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments