Breaking News

header ads

কোম্পানীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু !


ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকালী গ্রামে ১৮ বছর বয়সী এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালের দিকে সে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরে পুলিশ বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত কলেজ ছাত্রী চরকালী গ্রামের কামাল উদ্দিন’র মেয়ে এবং বামনী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল। তবে পুলিশ এবং নিহতের পরিবার তাৎক্ষণিক তার আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

কোম্পনীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে, এ ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।

Post a Comment

0 Comments