Breaking News

header ads

লক্ষ্মীপুরে ইয়েস গ্রুপের কমিটি গঠিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস গ্রুপ) লক্ষ্মীপুর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সচেতন নাগরিক কমিটি (সনাক) অফিসে সদস্যদের ভোটের মাধ্যমে রাজীব হোসেন রাজু টিম লিডার পদে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে, ডেপুটি টিম লিডার পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন ফারিয়া মেহজাবিন প্রীতি ও তারেক হোসেন সুজন। নির্বাচন পরিচালনা করেন, ইয়েস উপ-কমিটির আহবায়ক প্রফেসর রফিকুল আহসান, সনাক সদস্য মাসুদুর রহমান খান ভুট্টু ও টিআইবির এসিস্টেন্ট ম্যানেজার মোঃ রিয়াজ উদ্দিন।

এ সময় নির্বাচন পর্যবেক্ষনে ছিলেন, সনাকের সহসভাপতি পারভীন হালিম, সদস্য গাজী গিয়াস উদ্দিন ও এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান আকন্দ।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ইয়েস উপ-কমিটির আহবায়ক প্রফেসর রফিকুল আহসান বলেন, ‘নির্বাচিত এ কমিটির হাত ধরে লক্ষ্মীপুরে দুর্নীতি বিরোধী তৎপরতা আরও বৃদ্ধি পাবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।’

Post a Comment

0 Comments