Breaking News

header ads

লক্ষ্মীপুরে কেয়ার এডুকেশন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুর কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ মাঠে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসূন চন্দ্র মজুমদার। 

কেয়ার এডুকেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদ, প্রতিষ্ঠানের পরিচালক মো. ফখরুল ইসলাম স্বপন, মহি উদ্দিন রাজন, মো. বাহার উদ্দিন বাহার। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক ফারজানা আক্তার, ইউসুফ মিয়া, কামরুন নাহার। অনুষ্ঠান সঞ্চলনা করেন অত্র প্রতিষ্ঠানের বাংলা বিভাগের সহকারী ইনচার্জ শুভ কান্তি সেন ও ইংলিশ ভার্সনের সহকারী ইনচার্জ আফসানা লোপা। 

এসময় কেয়ার এডুকেশন স্কুল কলেজের ডে-কেয়ারের সহকারী ইনচার্জ মো. নুরুল করিম, পরিবহন শাখার সহকারী ইনচার্জ মো. আবুল কাশেম’সহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেরা শিক্ষক, শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া ৩৫টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।  

Post a Comment

0 Comments