Breaking News

header ads

লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শতাধিক ইভেন্টে তিন শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিজস্ব ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবু তালেব, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, পুলিশের উপ-পরিদর্শক আব্দুল মতিন প্রমূখ।

এছাড়া বিভিন্ন কেন্দ্র পরীক্ষায় ১১২ জন এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী ও ৩৬ জন মেধা তালিকায় শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

এসময় লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments