Breaking News

header ads

লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

লক্ষ্মীপুর প্রতিনিধি: 
“শিক্ষা-ধর্ম-সম্প্রীতি, মশিগশি প্রকল্পের মূলনীতি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার স্পিনা রাণী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সহকারী প্রকল্প পরিচালক এসএম জাকির উল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র নাথ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। জ্ঞান অর্জনের চেয়ে মূল্যবান বিষয় পৃথিবীতে আর কিছু নেই। তাই প্রতিটি শিশুকে ধর্মীয় ও নীতি-নৈতিকতা মূলক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। 

জানা গেছে, লক্ষ্মীপুরে ৩৮টি মন্দিরে শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু আছে। নির্দিষ্ট পোষাকে শিশুরা সেখানে পড়ালেখা করছে। পাঠ্য বইয়ের পাশাপাশি সেখানে শিশুদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে। 

Post a Comment

0 Comments