Breaking News

header ads

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফ্ফার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক আসলাম আলী মন্ডল প্রমুখ। 

বক্তারা বলেন, অলস ব্যক্তিরাই মাদক দ্রব্য বিক্রি ও সেবনে জড়িয়ে পড়ে। অনেক সময় কর্মহীনদের আড্ডাতেও মাদকের আসর বসে। এসব আসর বসতে দেওয়া যাবে না। সন্তানদের মাদক থেকে দূরে রাখতে মা-বাবাকে সচেতন হতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

Post a Comment

0 Comments